EN ☀️
×

Follow Us

রাজনীতি

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ছবি: সংগৃহীত

অ অ

ঢাকার শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ রবিবার রাত ৮টায় বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিএনপি মহাসচিবের নেতৃত্বে বৈঠকে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশে অবস্থানকালে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং উভয় দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে মতবিনিময় করছেন।

আরও পড়ুন