নাদির অন দ্য গো’কে এবার দেখা যাবে নেটফ্লিক্সে
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ এএম
ছবি: বাংলাদেশি ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর নাদির নিব্রাস। সংগৃহীত
জনপ্রিয় বাংলাদেশী ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর নাদির নিব্রাসকে এবার দেখা গেছে নেটফ্লিক্সে। ইউটিউবে ‘নাদির অন দ্য গো’ নামে পরিচিত এই কন্টেন্ট ক্রিয়েটর এবার জুটি বেঁধেছেন আরেক জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও ট্রাভেল ফিল্মমেকার ড্রিউ বিনস্কির সঙ্গে।
নেটফ্লিক্স ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) ড্রিউ বিনস্কি: আলটিমেট ট্রাভেলার’ সিরিজের "বেস্ট অফ" সিজনের ১২তম পর্বে নাদির উপস্থিত হয়েছেন। এই পর্বটির শিরোনাম ‘সারভাইভিং দ্য ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট ট্রাফিক’।
২০২৫ সালের নভেম্বরে একটি প্রোডাকশনের কাজ চলাকালীন ঢাকার তীব্র যানজটের মধ্য দিয়ে ড্রিউ বিনস্কিকে পথ চলতে সাহায্য করার দৃশ্যটি এই পর্বে তুলে ধরা হয়েছে।
বিনস্কির নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওটি মুক্তির পর গত ১০ মাসে প্রায় ৬০ লাখ (৬ মিলিয়ন) ভিউ বা দর্শকপ্রিয়তা পেয়েছে।
নাদির মূলত বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণবিষয়ক কনটেন্ট তৈরির জন্য পরিচিত। অন্যদিকে, আমেরিকান কনটেন্ট ক্রিয়েটর ড্রিউ বিনস্কি বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও সংস্কৃতির ওপর প্রামাণ্যচিত্র তৈরি করে থাকেন।