EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাসের জন্মদিন উদযাপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম

ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাসের জন্মদিন উদযাপন

ছবি: ডেইলি সান

অ অ

দেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক সংবাদপত্র ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাসের জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে কেক কেটে তার জন্মদিন পালন করেন সহকর্মীরা। 

এ সময় উপস্থিত ছিলেন ডেইলি সানের ডেপুটি এডিটর মুনির হোসেন, ডেপুটি এডিটর মোহাম্মদ  আল আমিনসহ পত্রিকার সাংবাদিক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

এদিকে আজ সম্পাদক রেজাউল করিম লোটাসের জন্মদিনের পাশাপাশি একই দিনে ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকীও। সফলতার সঙ্গে ১৬ বছর পেরিয়ে সংবাদমাধ্যমটি আজ ১৭তম বছরে পদার্পণ করল। আগামী সোমবার (২৬ অক্টোবর) বড় আয়োজনের মাধ্যমে ডেইলি সানের নিজস্ব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোও ডেইলি সান পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ২৪ অক্টোবর নতুন প্রজন্মের একটি ইংরেজি ব্রডশিট পত্রিকা হিসেবে যাত্রা শুরু করেছিল ডেইলি সান। গত দেড় যুগে বস্তনিষ্ঠতা, সঠিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর দিয়ে প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশে নিজেদের এক বিশাল পাঠকগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছে পত্রিকাটি।

আরও পড়ুন