EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই-২ হাসপাতালের সমঝোতা

সদস্যদের জন্য চিকিৎসায় বিশেষ সুবিধা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই-২ হাসপাতালের সমঝোতা
অ অ

জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা দিতে থাইল্যান্ডের অন্যতম শীর্ষ চিকিৎসাপ্রতিষ্ঠান পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় প্রেস ক্লাব।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা থাইল্যান্ডের পাইয়াথাই-২ হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ কনসেশন পাবেন।

চুক্তিতে পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালের পক্ষে মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষে সভাপতি কবি হাসান হাফিজ স্বাক্ষর করেন।

ঢাকায় হাসপাতালটির প্রতিনিধি প্রতিষ্ঠান মোমেন্টাম মেডিকেয়ারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হাসপাতালের সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং) সুয়াদী নিমা এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার রাওয়িসারা সাংসুওয়ান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের স্বাস্থ্যসেবা উপকমিটির আহ্বায়ক এ কে এম মোহসিন।

এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও শাহনাজ পলি, জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুর রহমান ও বুলবুল আহমেদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন