EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

বাতিল হওয়া প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ফিরে পেতে আবেদনের সুযোগ

তথ্য অধিদপ্তর কর্তৃক বাতিল হওয়া প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পুনর্বিবেচনার সুযোগ দিচ্ছে সরকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

বাতিল হওয়া প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ফিরে পেতে আবেদনের সুযোগ
অ অ

তথ্য অধিদপ্তর কর্তৃক বাতিল হওয়া প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পুনর্বিবেচনার সুযোগ দিচ্ছে সরকার। যাদের কার্ড বাতিল হয়েছে, তারা ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২৫’ অনুযায়ী নির্ধারিত ফরমে আপিল কমিটির কাছে পুনরায় আবেদনের সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এই নির্দেশনা জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়, আগ্রহী আবেদনকারীদের তথ্য অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইট (pressinform.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরমটি ডাউনলোড করতে হবে। এরপর যথাযথভাবে পূরণ করে তা ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ বরাবর জমা দিতে হবে।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে সুনির্দিষ্ট কিছু কারণ দেখিয়ে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছিল তথ্য অধিদপ্তর। নতুন এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট সংবাদকর্মীরা কার্ডটি পুনরায় ফিরে পাওয়ার জন্য আইনি প্রক্রিয়ায় আবেদনের সুযোগ পাবেন।

আরও পড়ুন