EN ☀️
×

Follow Us

জীবনযাপন

অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ৮ ভুল এড়িয়ে চলবেন

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ৮ ভুল এড়িয়ে চলবেন

অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে শিষ্টাচার মানা জরুরি।

অ অ

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে গণমাধ্যম, সব জায়গায় দাপ্তরিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ। কাজের সমন্বয়, জরুরি নির্দেশনা ও তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানে প্রায় প্রতিটি দপ্তরে খোলা হচ্ছে আলাদা গ্রুপ। কিন্তু এখানে কণ্ঠস্বর বা মুখের অভিব্যক্তি বোঝা যায় না। তাই সামান্য অসতর্কতাও ভুল বোঝাবুঝি ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। পেশাদারিত্ব বজায় রাখতে অফিসের গ্রুপ চ্যাটে যে আটটি ভুল এড়ানো জরুরি, তা জেনে নিন।

‘শুভ সকাল’, মিম, ব্যক্তিগত ভিডিও কিংবা ধর্মীয় ও রাজনৈতিক পোস্ট কাজের পরিবেশ নষ্ট করে। এতে জরুরি বার্তা ওপরে হারিয়ে যায়।

ব্রেকিং নিউজ বা অতি জরুরি কাজ ছাড়া গভীর রাতে কিংবা ছুটির দিনে বার্তা দিলে সহকর্মীর ব্যক্তিগত সময় ও মানসিক স্বস্তি ব্যাহত হয়।

সহকর্মীর ভুল গ্রুপে সবার সামনে তুলে ধরলে তিনি অপমানিত বোধ করতে পারেন। বিষয়টি ইনবক্সে বা ফোনে বুঝিয়ে বলাই শ্রেয়।

এক লাইনের তথ্য পাঁচ মেসেজে পাঠালে বারবার নোটিফিকেশনে অন্যদের মনোযোগ নষ্ট হয়। বক্তব্য গুছিয়ে একটি বা দুটি মেসেজে দিন।

একাধিক আলোচনার মাঝে নির্দিষ্ট বার্তার জবাবে রিপ্লাই না দিলে কে কোন প্রসঙ্গে বলছেন, তা বোঝা যায় না।

বিশেষ করে মিডিয়া অফিসে সত্যতা নিশ্চিত না করে তথ্য, ছবি বা সংবাদ ফরওয়ার্ড করলে বড় ধরনের পেশাগত বিপর্যয় ঘটতে পারে।

নির্দেশনার জবাবে শুধু ‘হুম’, ‘ওকে’ বা থাম্বস-আপ অসৌজন্যমূলক মনে হতে পারে। বরং লিখুন, ‘জি, বিষয়টি দেখছি’।

স্ক্রিনশট বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকে। তাই গোপনীয় নথি, আর্থিক হিসাব বা সংবেদনশীল তথ্য নির্ধারিত নিরাপদ মাধ্যমে পাঠান।

সামান্য সচেতনতা, পারস্পরিক সম্মান ও ডিজিটাল শিষ্টাচার মানলেই অফিসের গ্রুপ চ্যাট হয়ে উঠতে পারে আরও কার্যকর ও স্বস্তিদায়ক।

আরও পড়ুন