EN ☀️
×

Follow Us

আইন-আদালত

বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার ক্ষুণ্ন হয়

দেশ থেকে এটি দূর করতে হলে সবাই মিলে একযোগে কাজ করতে হবে

ডেইলি সান রিপোর্ট, সিলেট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম

বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার ক্ষুণ্ন হয়
অ অ

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার ক্ষুণ্ন হয়। দেশ থেকে এটি দূর করতে হলে সবাই মিলে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির (বার) বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সিলেট জেলা বারের ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য এবং সুনাম অক্ষুণ্ন রাখার দায়িত্ব বারের বিজ্ঞ সদস্যদের। দক্ষ আইনজীবী হতে হলে আইন বিষয়ে চর্চা ও সঠিক জ্ঞান অর্জন করতে হয়।

সিলেট বারের সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. অহিদুর রহমান চৌধুরী ও মো. রব নেওয়াজ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী, মহানগর দায়রা জজ মুন্সী আবদুল মজিদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন