EN ☀️
×

Follow Us

চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটি

ছবি: সংগৃহীত

অ অ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ‘এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে একজনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। গত ২৮ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

পদের নাম: এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং)

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা (উত্তরা)

বেতন: মাসিক ৩৫ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা: ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। বিমান সংস্থা বা হোটেলে কাজের দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, সপ্তাহে দুই দিন ছুটি, দুপুরের খাবার এবং জীবনবিমা সুবিধা।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া জানতে আবেদনের বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬।

আরও পড়ুন