EN ☀️
×

Follow Us

চাকরি

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০২ পিএম

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) রাজস্ব খাতভুক্ত ‘সাহায্যকারী’ পদে ১ হাজার ৫৯৬ জন নিয়োগ দেবে। আবেদন শুরু হবে ২৪ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে।

যে পদে নিয়োগ

পদের নাম: সাহায্যকারী

পদসংখ্যা: ১৫৯৬

শিক্ষাগত যোগ্যতা:

এসএসসি/সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএর নিচে নয়।

বেতনস্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

বয়সসীমা: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮–৩২ বছর।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে  bpdb.teletalk.com.bd ক্লিক করে। বিস্তারিত জানতে বিপিডিবির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখা যাবে: www.bpdb.gov.bd এবং bpdb.teletalk.com.bd।

আবেদন ফি

ফি: ৫০ টাকা

সার্ভিস চার্জ: ৬ টাকা

মোট: ৫৬ টাকা

আবেদনের সময়সীমা

শুরু: ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১০টা

শেষ: ১৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা

 যে শর্তগুলো মানতে হবে

১. নিয়োগের পর ২ বছরের মধ্যে প্রশিক্ষণ ও কর্মসূচিতে অংশ নিতে হবে এবং অর্জিত ফলাফলের ভিত্তিতে স্থায়ী নিয়োগ দেওয়া হবে।

২. লিখিত পরীক্ষার আগে কোনো কাগজপত্র লাগবে না; উত্তীর্ণদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় মূল কপি জমা দিতে হবে।

৩. কোনো পরীক্ষায় অংশ নেয়ার জন্য টিএ/ডিএ প্রদান করা হবে না।

আরও পড়ুন