EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

কুয়েতে ইরানি ড্রোন হামলায় ২ ইতালীয় নাগরিক নিহত

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

কুয়েতে ইরানি ড্রোন হামলায় ২ ইতালীয় নাগরিক নিহত

কুয়েতের একটি কৌশলগত স্থাপনার দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন প্রতিহত করার ঘটনার পর দুইজন ইতালীয় নাগরিক নিহত হয়েছে। ছবি: আরব নিউজ

অ অ

কুয়েতের একটি কৌশলগত স্থাপনার দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন প্রতিহত করার ঘটনার পর দুইজন ইতালীয় নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে।

নিহত ওই দুই ব্যক্তি জার্মান প্রতিরক্ষা কোম্পানি ‘রাইনমেটাল’-এর টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

এই ঘটনায় দুইজন ইতালীয়র পাশাপাশি একজন কুয়েতি এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছিল। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ইউরোপীয় কাউন্সিলের বৈঠক চলাকালীন তিনি এই মৃত্যুর খবর জানতে পেরেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মেলোনি বলেন, ‘‘আমার নিজের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমি গভীর সহানুভূতি প্রকাশ করছি এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই হামলায় ক্ষতিগ্রস্ত সকলের এবং তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা ও সমবেদনা রয়েছে।’’

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-ওতায়ানও নিশ্চিত করেছেন যে, আহত ওই দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মন্ত্রণালয় তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং অন্যান্য আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

আরও পড়ুন