ভারত থেকে নেপাল যাবে ‘সরযূ-কমলা এক্সপ্রেস’
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
‘সরযূ-কমলা এক্সপ্রেস’ নামে একটি নতুন রেল পরিষেবার যৌথভাবে উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে ‘সরযূ-কমলা এক্সপ্রেস’ নামে একটি নতুন রেল পরিষেবার উদ্বোধন করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে যৌথ ভাবে এই বিশেষ ট্রেনের শুভ সূচনা করেন তাঁরা।
জানা গিয়েছে, ভারতের অযোধ্যা থেকে ট্রেন যাবে নেপালের জনকপুরে। ভারত এবং নেপাল— দুই দেশের দীর্ঘদিনের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতেই চালু হচ্ছে এই বিশেষ ট্রেন— ‘সরযূ-কমলা এক্সপ্রেস’। দুই শহরের বিখ্যাত দু’টি নদী সরযূ ও কমলার নামেই এই ট্রেনের নামকরণ করা হয়েছে।
সরযূ-কমলা এক্সপ্রেস অযোধ্যা ধাম, গোরখপুর, সীতামারহি এবং জয়নগরসহ প্রধান স্টেশনগুলোর মধ্যে রেল যোগাযোগ আরও জোরদার করে যা যাত্রীদের জন্য উন্নত যাতায়াত সুবিধা নিশ্চিত করবে বলে আশা সংশ্লিষ্টদের।