নেপালের প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: নেপাল পিএমও
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লির রাইসিনা হিলে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে অবস্থানকালে তাঁদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নেপালের পক্ষে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কুমার ব্যঞ্জনকার, রাজনৈতিক উপদেষ্টা অসীম শাহ, পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাই, ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. নিশ্চল নাথ পান্ডে এবং প্রধানমন্ত্রীর মুখ্য ব্যক্তিগত সচিব সুভাষ শর্মা
অন্যদিকে, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারত সরকারের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুধাকর দালেলা এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা।