EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

চুক্তি না হলে ইরানে আবার হামলার হুমকি ট্রাম্পের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

চুক্তি না হলে ইরানে আবার হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অ অ

ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে আগামী ইংরেজি নববর্ষের পর দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে। তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশ তিনি। ইরানি আলোচকদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘তারা সারাক্ষণই কথা বলে। তারা শুধু কথাই বলে যায়, কিন্তু এর সবই অর্থহীন বুলি।’

এদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ছে। সেখানে ইরানের ওপর নতুন করে নৌ-অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, জাহাজে একের পর এক হামলা চালিয়ে জবাব দিচ্ছে তেহরান।

মার্কিন নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে ইরানকে সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানি জাহাজে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেওয়া হবে।

ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে নতুন করে শুরু হওয়া বিক্ষোভের ভিডিও দেখার পর দেশটির সরকারবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন