EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

যুক্তরাষ্ট্রে স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রী ও তিন সন্তানকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। হত্যাকাণ্ডের সময় জরুরি নম্বর ৯১১-এ আসা ফোনকলে এক শিশুকে বাবার কাছে প্রাণভিক্ষা চাইতে শোনা যায় বলে জানিয়েছেন কাউন্টি শেরিফ।

ওয়াশিংটন পোস্ট জানায়, প্ল্যান্ট সিটিতে এক নারী ও তার তিন সন্তানকে গুলি করে হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ। গুলির শব্দ চলার সময় শিশুদের একজন ৯১১ নম্বরে ফোন করেছিল বলে ধারণা করা হচ্ছে।

হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, শিশুদের বাবা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মনে করছে কর্তৃপক্ষ। স্ত্রী ও সন্তানদের হত্যার পর তিনি নিজেও আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ক্রোনিস্টার বলেন, স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে ৯১১ নম্বরে একটি ফোনকল আসে। লাইনটি খোলা ছিল এবং সেখানে গুলির মতো শব্দ শোনা যাচ্ছিল।


তার ভাষ্য অনুযায়ী, প্রথমে এক পুরুষের কণ্ঠ শোনা যায়। তিনি বলছিলেন, ‘দুঃখিত, বন্ধু।’ এরপরই একটি বিকট শব্দ হয়।

শেরিফ আরও জানান, কিছুক্ষণ পর দূর থেকে একটি শিশুর বাঁচার আকুতি শোনা যায়। দ্বিতীয়বার বিকট শব্দ হওয়ার আগে শিশুটি তিন-চারবার জীবন ভিক্ষা চায়।

প্রায় ১০ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ পাঁচজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে এক নারী, এক পুরুষ এবং ১, ৩ ও ৫ বছর বয়সী তিন শিশু রয়েছে।

তদন্তকারীদের ধারণা, ওই ব্যক্তি স্ত্রী ও সন্তানদের গুলি করার পর নিজে আত্মহত্যা করেন।

নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। টাম্পার পূর্বে অবস্থিত প্ল্যান্ট সিটির এই পরিবার সম্পর্কে আগে পুলিশের কাছে কোনো তথ্য বা অভিযোগ ছিল না বলে জানিয়েছেন শেরিফ ক্রোনিস্টার।

এ ঘটনায় ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্য এবং ৯১১ কল গ্রহণকারী কর্মীরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

আরও পড়ুন