EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত: জয়সওয়াল

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত: জয়সওয়াল
অ অ

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না নয়াদিল্লি।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং একই সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই আমাদের ধারাবাহিক অবস্থান। আমাদের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত।’

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

আরও পড়ুন