EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ট্রাম্প-শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

পুতিনের এবারের সফর ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

ট্রাম্প-শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বহুল প্রতীক্ষিত বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত রাতে শেনজেনে পৌঁছান পুতিন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার পঞ্চম জ্যেষ্ঠ সদস্য ও শি জিনপিংয়ের চিফ অব স্টাফ কাই চি।

পুতিনের এবারের সফর ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। কারণ, এটি কেবল এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) ফোরামের একটি সফর নয়। শেনজেনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক।

অ্যাপেকের পার্শ্ব অধিবেশনে বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে হোয়াইট হাউস ও ক্রেমলিনের পক্ষ থেকেও বৈঠকের বিষয়টি জানানো হয়েছিল। তিন নেতার মধ্যে এটিই হবে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার লক্ষ্যেই পুতিন এ বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন।


অন্যদিকে, গত অক্টোবরে ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা হলে তিনি স্বাগত জানাবেন।

চলতি মাসের শুরুতে সাংবাদিকদের ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, বৈঠকে নেতারা ‘অনেক বিষয় নিয়ে কথা বলবেন’। তখন তিনি বলেছিলেন, ‘আমরা ইরানের যুদ্ধ শেষ করার চেষ্টা করছি।’

তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি চীন। এ নীরবতায় বৈঠকটি ঘিরে রহস্য ও জল্পনা আরও বেড়েছে।

আরও পড়ুন