রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহীর সবাই নিহত
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ এএম
ছবি: সংগৃহীত
রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১৯ জনের সবাই নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘‘দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটিকে ধারণা করা হচ্ছে।’’
মন্ত্রণালয় আরও জানিয়েছে,‘এএন-১২’ সামরিক বিমানটি একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক জানিয়েছেন, জরুরি সেবাদানকারী কর্মীরা ঘটনাস্থলের আগুন নিভিয়ে ফেলেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে থাকা কর্মীদের প্রধান কাজ হলো দুর্ঘটনার তদন্তে সহায়তা করা।
ইয়াগুনোভো গ্রামের কাছে দুর্ঘটনাস্থলের দৃশ্য দেখিয়ে অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে সেরেদিউক বলেন, বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।