EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের
অ অ

হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই জলপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনে সেখানে মাইন বা অন্যান্য মারণাস্ত্র স্থাপনের বিষয়টিও তারা উড়িয়ে দিচ্ছে না। একই সঙ্গে প্রণালি ব্যবহারকারী দেশ ও কোম্পানিগুলোকে তেহরানের সঙ্গে সমন্বয় করতে হবে।

ইরানের দাবি, হরমুজ প্রণালির দুই তীরবর্তী দেশ ইরান ও ওমানেরই কেবল এই জলপথ নিয়ন্ত্রণের একচ্ছত্র অধিকার রয়েছে। তবে তেহরানের এই বিতর্কিত অবস্থান কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি চলমান সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এর আগে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের ভাষ্য অনুযায়ী, জাহাজটি ডিজেল চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। প্রণালিতে অন্য একটি ট্যাংকারে জ্বালানি স্থানান্তরের চেষ্টা করার সময় এতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।

তেহরানের দাবি, হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত বিধিনিষেধ মেনে চলতে ট্যাংকারগুলোর মালিকপক্ষ ও সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন