ঐক্যের কথা বলে ধোঁকা দিচ্ছেন নেতানিয়াহু: আইজেনকোট
আইজেনকোট বলেন, ঐক্য সরকার গঠনের আহ্বান সর্বশেষ ধাপ্পাবাজি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম
ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বানকে ‘ধাপ্পাবাজি’ বলে আখ্যা দিয়েছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট। তিনি বলেছেন, ঐক্যের কথা বলে নেতানিয়াহু যে কৌশল নিয়েছেন, তা তার ওপর কোনো প্রভাব ফেলবে না।
রবিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট বলেন, “ঐক্য সরকার গঠনের আহ্বান সর্বশেষ ধাপ্পাবাজি। নেতানিয়াহু আলোচনার কথা বলছেন, অথচ এসব আলোচনার সময়সূচি ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। তিনি দাবি করেন, তিনি ঐক্য চান। কিন্তু পার্লামেন্টের অনুষ্ঠানকে ঘৃণামূলক বক্তব্য দিয়ে কলঙ্কিত করেছেন। এসব কৌশল আমার ওপর কাজ করবে না।”
আইজেনকোটের এ বক্তব্যের আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, গত বৃহস্পতিবার তিনি আইজেনকোটের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকের মধ্য দিয়ে ঐক্য সরকার গঠনের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে বলে মনে করেন তিনি।
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোটের আসনসংখ্যা কমে যায়। অন্যদিকে, গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট মিলে ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পায়।
আইজেনকোট চাইলে আরব দলগুলোর সঙ্গে জোট গঠন করে সরকার গঠন করতে পারবেন। নির্বাচনের পর তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এ জন্য তিনি সব মিলিয়ে দেড় মাস সময় পাবেন। এই সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে সে সুযোগ পাবেন নেতানিয়াহু।
তবে আরব দলগুলো জানিয়েছে, নেতানিয়াহু ও তার উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভিরকে ক্ষমতা থেকে সরাতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দেবে।
