EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ এএম

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল

রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ ও ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৩ নভেম্বর)  দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব দুই পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।

তিনি আরও বলেন, বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত। 

এর আগে আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, সময়সূচি না মেলায় গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ভারত।

জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন