EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় নীরব গ্রোসি, ইউক্রেন নিয়ে সরব: তেহরান

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় নীরব গ্রোসি, ইউক্রেন নিয়ে সরব: তেহরান

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ঘটনায় নিন্দা না জানালেও ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক কর্মীর নিহত হওয়ার ঘটনায় সরব হয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তার এমন অবস্থানের সমালোচনা করে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে ইরান।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের প্রতিনিধি দল এক বিবৃতিতে গ্রোসির অবস্থানের সমালোচনা করেছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যখন বোমা হামলা চালানো হয়েছিল, তখন গ্রোসি বলেছিলেন, এ ধরনের হামলার নিন্দা জানানো তাঁর দায়িত্বের আওতাভুক্ত নয়।

বিবৃতিতে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক কর্মীর নিহত হওয়ার ঘটনায় গ্রোসির নিন্দা জানানোর একটি ছবির প্রসঙ্গও তুলে ধরে ইরানের প্রতিনিধি দল।

তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা যখন ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে, তখন কোনো নিন্দা জানাননি আইএইএর মহাপরিচালক। আইএইএর ইতিহাসে এ ধরনের হামলা ছিল নজিরবিহীন। একইভাবে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার ঘটনাতেও নীরব ছিলেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, ওই সময় গ্রোসি মনে করেছিলেন, এ ধরনের ঘটনার নিন্দা জানানো তাঁর দায়িত্ব ও কাজের আওতাভুক্ত নয়। অথচ ইউক্রেনের ঘটনায় তিনি নিন্দা জানিয়েছেন।

সূত্র: পার্সটুডে

আরও পড়ুন