EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয় দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয় দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা
অ অ

নিরাপত্তাঝুঁকি ও কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো—ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, দেশ ছয়টি এখনো সর্বোচ্চ সতর্কতা ‘লেভেল-৪’-এর আওতায় রয়েছে। এ সতর্কতার অর্থ, কোনো অবস্থাতেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।

পররাষ্ট্র দপ্তর জানায়, সংশ্লিষ্ট দেশগুলোর স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় এ সতর্কতা জারি করা হয়েছে। এসব দেশকে বিপজ্জনক উল্লেখ করে নাগরিকদের কোনো কারণেই সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ বিশ্বের মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রয়েছে।

আরও পড়ুন