মামদানি মেয়র হওয়ার পর নিউইয়র্কে অপরাধ ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অপরাধের হার গত ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মুসলিম জোহরান মামদানি মেয়রের দায়িত্ব গ্রহণের পর শহরটিতে অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে বড় ধরনের অপরাধের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ হাজার ৬৬৭টি কমেছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নিউইয়র্কে বড় ধরনের অপরাধের সংখ্যা কমতে শুরু করে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ বছরের প্রথম ১০ মাসে অপরাধের সংখ্যা হ্রাসের হার গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ।
শুধু চুরি, ডাকাতি, মোটরযান চুরি এবং বড় অঙ্কের সম্পদ চুরির ঘটনাই নয়, শহরটিতে বন্দুক হামলার ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময়ে গুলিতে আহত মানুষের সংখ্যা এবং হত্যাকাণ্ডের সংখ্যাও আগের যেকোনো বছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
নিউইয়র্কের অপরাধ পরিস্থিতির এই উন্নতিকে জননিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গুলির ঘটনা ও হত্যাকাণ্ড কমে আসাকে শহরটির আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: দ্য ডেমোক্রেট