যুক্তরাষ্ট্রের সঙ্গে সংকট কাটাতে কূটনৈতিক পথে ইরান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটাতে নতুন নির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য জানিয়েছেন।
ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে সর্বোচ্চ নেতা তাদের নির্দেশনা দিয়েছেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার সামরিক হামলা শুরুর হুমকি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তেহরান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।
এ বিষয়ে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মর্যাদা ও পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। আলোচনার মাধ্যমেই চলমান সংকটের সমাধান সম্ভব বলে মনে করে তেহরান।