EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সিনেট হাতছাড়া ট্রাম্পের, কংগ্রেসেও এগিয়ে ডেমোক্র্যাটরা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম

সিনেট হাতছাড়া ট্রাম্পের, কংগ্রেসেও এগিয়ে ডেমোক্র্যাটরা

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পেছনে ফেলে সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে, প্রতিনিধি পরিষদেও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লড়াইয়ে এগিয়ে রয়েছে বিরোধী দলটি। এতে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানোর মুখে পড়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

১০০ আসনের সিনেটে এবার ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে সিনেটে রিপাবলিকানদের ৫৩টি এবং ডেমোক্র্যাটদের ৪৭টি আসন ছিল। নির্বাচনের পর ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে ৫১-তে পৌঁছেছে। অন্যদিকে, রিপাবলিকানদের আসনসংখ্যা কমে ৩৯-এ দাঁড়িয়েছে। বাকি ১০টি আসনের মধ্যে একটিতে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী, ছয়টিতে রিপাবলিকানরা এবং তিনটি আসনের ফল এখনো অনিশ্চিত।

অন্যদিকে, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে এ পর্যন্ত ডেমোক্র্যাটরা ১৪৪টিতে এবং রিপাবলিকানরা ৯৪টিতে জয় পেয়েছেন। আরও ১০১টি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। বিপরীতে ৩৮টি আসনে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।

নির্বাচনের ফলাফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিনেটের নিয়ন্ত্রণ হারানোর ফলে আইন প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্প প্রশাসনের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে গেলে প্রশাসনের নীতিনির্ধারণ ও কার্যক্রমের ওপর দলটির নজরদারির সুযোগ বাড়বে।

সূত্র: আলজাজিরা।

আরও পড়ুন