EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে প্রথম নারী গভর্নর হওয়ার হাতছানি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে প্রথম নারী গভর্নর হওয়ার হাতছানি

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে চারটি অঙ্গরাজ্যে। এবারের নির্বাচনে জর্জিয়া, মিনেসোটা, টেনেসি ও ওহাইও প্রথমবারের মতো নারী গভর্নর পেতে পারে। দেশটির সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চার অঙ্গরাজ্যের গভর্নর পদে নারী প্রার্থীরা জয়ী হলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। বিশেষ করে জর্জিয়ায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস জয়ী হলে তিনি হবেন অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম নারী গভর্নর। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবেও ইতিহাস গড়বেন তিনি।

মিনেসোটায় ডেমোক্রেটিক পার্টির সিনেটর অ্যামি ক্লোবুচার জয়ী হলে অঙ্গরাজ্যটির নেতৃত্বে প্রথমবারের মতো কোনো নারী আসীন হবেন।

টেনেসিতে রিপাবলিকান প্রার্থী সিনেটর মার্শা ব্ল্যাকবার্নের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট জেরি গ্রিন। ব্ল্যাকবার্ন বর্তমানে প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত তিনি জয়ী হলে টেনেসিও প্রথমবারের মতো নারী গভর্নর পাবে।

অন্যদিকে, ওহাইওতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অ্যামি অ্যাক্টনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান প্রার্থী বিবেক রামস্বামী।

অ্যাক্টন জয়ী হলে সরাসরি নির্বাচনের মাধ্যমে ওহাইওর প্রথম নারী গভর্নর হওয়ার সুযোগ পাবেন তিনি।

প্রায় তিন দশক আগে ওহাইওতে একজন নারী সাময়িকভাবে গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। তবে সরাসরি নির্বাচনের মাধ্যমে এখন পর্যন্ত কোনো নারী অঙ্গরাজ্যটির সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হতে পারেননি।

আরও পড়ুন