EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সত্য প্রকাশে সাংবাদিকদের চড়া মূল্য দিতে হচ্ছে: গুতেরেস

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

সত্য প্রকাশে সাংবাদিকদের চড়া মূল্য দিতে হচ্ছে: গুতেরেস
অ অ

সত্য প্রকাশ করতে গিয়ে বিশ্বজুড়ে সাংবাদিকেরা এখনো হয়রানি, হামলা, মামলা ও কারাবরণের শিকার হচ্ছেন। এমনকি পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের নির্যাতন ও হত্যার শিকার হতে হচ্ছে।

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতার অবসানে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গতকাল সোমবার এ দিবস উপলক্ষে জাতিসংঘের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকেরা যেন নিরাপদে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

May be an image of text

গুতেরেস বলেন, সাংবাদিকেরা প্রায়ই হয়রানি, নজরদারি, মামলা, শারীরিক হামলা ও কারাবরণের শিকার হন। শুধু পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের কখনো নির্যাতন করা হয়, এমনকি হত্যাও করা হয়।

জাতিসংঘ মহাসচিব বলেন, সাংবাদিকদের কাজের ক্ষেত্রে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের এখনো চড়া মূল্য দিতে হচ্ছে। তাই তাদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন