EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে পাঁচ গুণ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম

নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে পাঁচ গুণ

ছবি: সংগৃহীত

অ অ

তালেবান সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে আফিম উৎপাদন পাঁচ গুণ বেড়ে ১ হাজার ৫০০ টনে পৌঁছেছে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) জানিয়েছে, গত বছরের তুলনায় দেশটিতে পোস্ত চাষের জমির পরিমাণ বেড়েছে ৩৩০ শতাংশ।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) জানিয়েছে, ২০২২ সালে তালেবান পোস্ত চাষ নিষিদ্ধ করার পর আফগানিস্তানে পোস্ত চাষ ও আফিম উৎপাদনে এটিই প্রথম উল্লেখযোগ্য বৃদ্ধি।

সংস্থাটির মতে, জীবিকা নির্বাহের তাগিদে দেশটির কিছু দরিদ্র কৃষক আবারও পোস্ত চাষে ফিরেছেন। পোস্তগাছের আঠালো নির্যাস থেকে তৈরি হয় আফিম।

কয়েক দশক ধরে আফগানিস্তান ছিল বিশ্বের অবৈধ আফিমের সবচেয়ে বড় উৎস। নিষেধাজ্ঞার আগে বিশ্বে সরবরাহ করা মোট অবৈধ আফিমের প্রায় ৮০ শতাংশ আসত দেশটি থেকে।


২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। পরের বছর, ২০২২ সালের এপ্রিলে ধর্মীয় কারণ দেখিয়ে পোস্ত চাষসহ সব ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করে তালেবান সরকার। তবে ইউএনওডিসির নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, নিষেধাজ্ঞার পরও দেশটিতে পোস্ত চাষ ও আফিম উৎপাদন আবারও বেড়েছে।

আরও পড়ুন