EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

এক বছরেরও কম সময়ের মধ্যে একই রেলপথে এটি দ্বিতীয় প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০
অ অ

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দেশটির রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের সংযোগকারী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

এক বছরেরও কম সময়ের মধ্যে একই রেলপথে এটি দ্বিতীয় প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।

দুর্ঘটনার মুহূর্তের বর্ণনা দিয়ে মিগেল নামের এক যাত্রী বলেন, তিনি ট্রেন দুটির একটির পেছনের বগিতে কয়েকজন সহকর্মীর সঙ্গে ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দ ও জোরালো ধাক্কা অনুভব করেন তারা।

মিগেল আরও বলেন, ‘আমরা প্রচণ্ড গর্জনের মতো শব্দ শুনেছিলাম। এরপর প্রায় ১০ সেকেন্ড ধরে চলা অত্যন্ত জোরালো একটি ধাক্কা অনুভব করি। মনে হচ্ছিল, ট্রেনটি লাইনচ্যুত হতে যাচ্ছে। ডান পাশের জানালা দিয়ে আমরা একটি বিধ্বস্ত ট্রেন দেখতে পাই। আমার ধারণা, সেটি অন্য ট্রেনটি ছিল।’

এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে একই রেলপথে গত জানুয়ারিতে আরেকটি রেল দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন। কর্দোবা প্রদেশের আদামুজের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে। সূত্র: রয়টার্স

আরও পড়ুন