EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে ইতিহাস গড়লেন লুলা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ এএম

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে ইতিহাস গড়লেন লুলা

ছবি: সংগৃহীত

অ অ

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দ্বিতীয় দফার নির্বাচনে জাইর বোলসোনারোর ছেলে ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ব্রাজিলের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন লুলা।

রবিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে লুলা প্রায় ৫১ দশমিক ৭৭ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে ফ্লাভিও বোলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৩ শতাংশ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় নির্বাচনে শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।

নির্বাচনের প্রথম দফায় লুলা পিছিয়ে থাকলেও দ্বিতীয় দফায় জয় নিশ্চিত করেন। প্রথম দফার ফলাফলে এগিয়ে থাকা ফ্লাভিওকে পরাজিত করে লুলার এই প্রত্যাবর্তন ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

লুলার এই জয়কে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের আরেকটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। পরে ২০২৩ সালে আবারও ক্ষমতায় ফেরেন তিনি।

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে ফ্লাভিও বোলসোনারো এবারের নির্বাচনে রক্ষণশীল রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব করেন। নির্বাচনে তাঁর উল্লেখযোগ্য সমর্থন থাকলেও শেষ পর্যন্ত জয় পাননি তিনি।

নির্বাচনের ফলাফল ব্রাজিলের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দেশটির অর্থনৈতিক ও সামাজিক নীতিতে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর থাকবে দেশটির নাগরিক ও আন্তর্জাতিক মহলের।

আরও পড়ুন