EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানে হামলার হুমকি ট্রাম্পের, শক্তিশালী জবাবের হুঁশিয়ারি ইরানের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম

ইরানে হামলার হুমকি ট্রাম্পের, শক্তিশালী জবাবের হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

অ অ

ইরানে নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। আগামী রোববারের মধ্যেই হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, সীমিত আকারের হামলা হলেও এর জবাব হবে কয়েক গুণ বেশি শক্তিশালী।

ট্রাম্প বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে। তাঁর এই হুঁশিয়ারির পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। 

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ দাবি করেছেন, ইরানের আঞ্চলিক জলসীমা কিংবা এর আশপাশে প্রবেশের সক্ষমতা মার্কিন নৌবাহিনীর নেই।

এদিকে, যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান সমঝোতা ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার দেশটির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দুই পক্ষেরই সমঝোতায় ফিরে গিয়ে তা চূড়ান্ত করা উচিত।

ট্রাম্পের হামলার হুঁশিয়ারি এবং ইরানের পাল্টা জবাবের ঘোষণার মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা কতটা এগোয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

আরও পড়ুন