EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদির চার শহরে আকাশপথে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি

জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে ফোন করার পরামর্শও দেওয়া হয়েছে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম

সৌদির চার শহরে আকাশপথে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি

ফাইল ছবি

অ অ

সৌদি আরবের মক্কা, জেদ্দা, ইয়ানবু ও তায়েফে আকাশপথে শত্রুপক্ষের হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ সতর্কতা জারি করে। এ সময় বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, জনসমাগম এড়িয়ে চলা এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে ফোন করার পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্র দুটি তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে ছোড়া হয়েছিল।


অন্যদিকে, ইয়েমেনের তায়েজের কাছাকাছি পূর্বাঞ্চলীয় ফ্রন্টে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে ভারী ও মাঝারি অস্ত্র ব্যবহারের পাশাপাশি কামানের গোলাবর্ষণ ও বিমান হামলা চালানো হয়েছে।

সৌদি আরবে বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন