EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইসরাইলকে বসবাসের অযোগ্য করার হুঁশিয়ারি ইরানের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম

ইসরাইলকে বসবাসের অযোগ্য করার হুঁশিয়ারি ইরানের

ইব্রাহিম আজিজি। ছবি: সংগৃহীত

অ অ

ইরানের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এক ঘণ্টারও কম সময়ে ইসরাইলকে বসবাসের অযোগ্য করে তোলা সম্ভব বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি।

রবিবার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন আজিজি।

ইরানের এই জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেন, দেশটির নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেওয়া হলে ইসরাইলকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বসবাসের অযোগ্য করে তোলা হবে।


আজিজি জোর দিয়ে বলেন, ‘জেনে রাখুন, আমাদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে, দখলকৃত অঞ্চলগুলোকে (ইসরাইল) বসবাসের অযোগ্য করে তুলতে এক ঘণ্টারও কম সময় লাগবে।’

পোস্টটির সঙ্গে যুক্ত একটি ছবিতে ইসরাইলি শাসনের বিভিন্ন অবকাঠামো দেখানো হয়েছে।

আরও পড়ুন