জর্ডানে গীর্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন হামলা, নিহত ৭
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম
ছবি: বিবিসি
মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের একটি গির্জায় গোলাগুলিতে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। শুক্রবার (২৩ অক্টোবর) এ ঘটনার সময় গীর্জাটিতে অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন চলছিল।
জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক ওবাইদুল্লাহ আল-মায়েতাহ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, কারাক প্রশাসনিক অঞ্চলের হামুদ এলাকার একটি গ্রামে গ্রিক অর্থোডক্স গির্জায় ওই হামলা হয়। এ ঘটনায় সাতজন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, হাসপাতালে আহত অন্তত ২৭ জন চিকিৎসা নিচ্ছেন।
হামলা থেকে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা ব্যক্তিরা জানান, অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা সবে শুরু হয়েছিল। হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। এরপর সন্দেহভাজন বন্দুকধারীরা গির্জায় ঢুকে পড়ে। কয়েক মিনিট ধরে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা সবে শুরু হয়েছিল। হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। এরপর সন্দেহভাজন বন্দুকধারীরা গির্জায় ঢুকে পড়ে। কয়েক মিনিট ধরে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
জর্ডানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল আল-মামলাকার খবরে বলা হয়, ঘটনার পর গির্জাটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া খালেদ বুরকান ওই টিভি চ্যানেলকে বলেন, এ আয়োজনে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। হঠাৎ করে হামলা শুরু হয়। সন্দেহভাজন হামলাকারীদের একজনের হাতে পিস্তল ছিল। অন্যজনের হাতে রাইফেল।
তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া।
কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ না করে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা নজিরবিহীন সন্ত্রাসী হামলা। এমন এক গোষ্ঠী এ হামলা চালিয়েছে, যাদের সঙ্গে ‘মানবতার কোনো সম্পর্ক নেই’।
মাজেন আল-ফারায়া আরও বলেন, ‘আমাদের দেশকে কখনোই সন্ত্রাস ও সহিংসতার পথে টেনে নেওয়া যাবে না।’