EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সাত দিনের কারাবাস শেষে মুক্তি পাচ্ছেন সিজেপির দুই নেতা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

সাত দিনের কারাবাস শেষে মুক্তি পাচ্ছেন সিজেপির দুই নেতা

ছবি: সংগৃহীত

অ অ

সাত দিনের কারাবাস শেষে মুক্তি পাচ্ছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

বুধবার (২১ অক্টোবর) দিল্লির এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের মুক্তির নির্দেশ দিয়েছেন।

যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নেওয়া এবং আগে দেওয়া শান্তি বজায় রাখার মুচলেকা ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়েছিল।

দিল্লি পুলিশের অভিযোগ, বিক্ষোভের ওপর বিধিনিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করেন।

আটকের পর তাদের হেফাজতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন দুই নেতা। তবে বিচারপতি সুব্রামোনিয়াম প্রসাদ তাদের আইনজীবীকে প্রথমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেন। পরে তারা হাইকোর্টে করা আবেদন প্রত্যাহার করে নেন।

এরপর বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের মুক্তির নির্দেশ দেন। তবে মুক্তির নির্দেশের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগের নিষ্পত্তি হয়নি।

আরও পড়ুন