রিয়াদে ফের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া একটি আবাসিক ভবন ও একটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার খবর পেয়ে উদ্ধার ও নিরাপত্তা দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় একজন আরব নাগরিক আহত হয়েছেন।
এদিকে গত এক সপ্তাহে সৌদি আরবে হুতিদের হামলা বেড়েছে। ধারাবাহিক এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।