EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নির্বাচনের আগে ইরানে হামলার পক্ষে নন নেতানিয়াহু

তবে ইরান ও দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম

নির্বাচনের আগে ইরানে হামলার পক্ষে নন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

অ অ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে আগাম হামলা চালানো তাঁর কাছে সুবিধাজনক নয়। তবে ইরান ও দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু।

বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে নির্বাচনের আগে ইরানে হামলার সম্ভাবনা এবং এ নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘এটি আমাদের জন্য সুবিধাজনক নয়, ভালোও নয়।’

নেতানিয়াহু বলেন, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তাঁকেই দায়ী করবেন। তবে ইসরায়েল আক্রান্ত হলে শক্তিশালী জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের পর ইরানে আগাম হামলার সম্ভাবনা কিংবা এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সাম্প্রতিক আলোচনা নিয়ে বিস্তারিত বলতে রাজি হননি নেতানিয়াহু।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে ইসরায়েল সহায়তা করছে কি না, এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, এসব বিষয়ে তিনি কথা বলেন না। তবে মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে বলে উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহুর অভিযোগ, নির্বাচনের আগে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসরায়েলে হামলা চালানোর চেষ্টা করছে।

আরও পড়ুন