EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।ছবি: ‍সংগৃহীত

অ অ

সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি নিয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২৬ সালের অর্থনীতিতে নোবেলজয়ী হিসেবে এই দুই অর্থনীতিবিদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, ‘সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি’ (মাইক্রোইকোনমিক ফাউন্ডেশনস অব ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলাইজেশন) সংক্রান্ত গবেষণার জন্য তাঁদের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

রবার্ট হল ও মাইকেল উডফোর্ড এমন কিছু উন্নত সামষ্টিক অর্থনৈতিক মডেল তৈরি করেছেন, যা বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কার্যকর রাজস্ব ও মুদ্রানীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নে নীতিনির্ধারকদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

সামষ্টিক অর্থনীতির উত্থান-পতন নিয়ন্ত্রণে কার্যকর কৌশল ও নীতি নির্ধারণের নতুন দিগন্ত উন্মোচন করেছে তাদের এই গবেষণা। বিশেষ করে আকস্মিক অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ভূমিকা রাখতে পারে। এটি গভীরভাবে বুঝতে এই গবেষণাকর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তাঁদের এই গবেষণা বিশ্বজুড়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার নীতিগত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে নোবেল কমিটি বিশেষভাবে উল্লেখ করেছে।

আরও পড়ুন