EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নিউইয়র্কে শিশুর সামনে এক ব্যক্তিকে গুলি করল ইমিগ্রেশন প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম

নিউইয়র্কে শিশুর সামনে এক ব্যক্তিকে গুলি করল ইমিগ্রেশন প্রতিনিধিরা

ছবি: রয়টার্স

অ অ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মার্বেল হিল এলাকায় গাড়ির ভেতরে ৫ বছরের শিশুর সঙ্গে থাকা এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে ইমিগ্রেশন প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনায় শিশুটি শারীরিকভাবে অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

জোহরান মামদানি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক বিবৃতিতে এই ঘটনাটিকে ‘বিবেকহীন’ এবং ‘অত্যন্ত গুরুতর পরিস্থিতি’ বলে মন্তব্য করেছেন। তিনি আরও লিখেন, ‘প্রাথমিক প্রতিবেদনগুলো ইঙ্গিত করছে যে, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) প্রতিনিধিরা একাধিক রাউন্ড গুলি চালানোর আগে ওই ব্যক্তি এবং তার গাড়িতে থাকা একটি ৫ বছরের শিশুকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল।’

মামদানি আরও যোগ করেন যে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন। নিউইয়র্ক শহরে আইসিই’র সমস্ত আইন প্রয়োগকারী কার্যক্রম বন্ধ করার দাবি জানানোর পরিকল্পনা করছেন বলেও জানান তিনি।

আইসিই এজেন্টরা নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাকে তিনি চুপচাপ দাঁড়িয়ে দেখবেন না বলেও হুঁশিয়ারি দেন মামদানি।

আইসিই-এর মূল সংস্থা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক বিবৃতিতে জানিয়েছে, নিউইয়র্কের ব্রঙ্কসে অপরাধের পূর্ব রেকর্ড থাকা ডোমিনিকান রিপাবলিকের এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে আইসিই কর্মকর্তারা একটি অভিযান পরিচালনা করছিলেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার একজন আইসিই কর্মকর্তা ওই অবৈধ অভিবাসীকে গুলি করে। আহত অভিবাসী ব্যক্তিটিকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেন আইসিই কর্মকর্তারা।

আহত ডোমিনিকান রিপাবলিকের ওই অভিবাসী ব্যক্তি বেঁচে আছেন ও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত করেছে ডিএইচএস।

ঘটনাস্থলের কাছাকাছি একটি রেস্তোরাঁয় কর্মরত পেড্রো আলভারেজ জানান, তিনি গুলির শব্দ শুনে বাইরে আসেন এবং ঘটনাস্থলে আইসিই-এর পোশাক পরা বেশ কয়েকজন কর্মকর্তাকে দেখতে পান।

বার্তা সংস্থা রয়টার্সকে ঘটনাস্থলে প্রচুর আইসিই কর্মকর্তা এবং তিন থেকে চারটি গাড়ি ছিল দেখেছে বলে জানান এ প্রত্যক্ষদর্শী।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ ব্যক্তিটির বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে বলে মনে হয়েছে। তিনি বলেন, নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) কর্মকর্তারা প্রায় ১০ মিনিট পরে সেখানে পৌঁছান। অ্যাম্বুলেন্স আসার পরেই কেবল ওই ব্যক্তিকে তার গাড়ি থেকে বের করা হয়েছিল।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শীর মতে, যেখানে পুলিশ হলুদ ক্রাইম-সিন টেপ দিয়ে একটি সিটি ব্লক ঘিরে রেখেছিল।

রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে ফেডারেল ইমিগ্রেশন প্রতিনিধিরা অন্তত ২১ জনকে গুলি করেছে। যার মধ্যে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনা সমগ্র যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদের জন্ম দিয়েছে।

সমালোচকদের দাবি, ট্রাম্পের নির্বাসন প্রক্রিয়া জোরদার করার উদ্যোগই এই ক্রমবর্ধমান সহিংস সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের বিরুদ্ধে জড়িত এজেন্টদের জবাবদিহিতা এড়ানোর অভিযোগ তুলেছেন তাঁরা।

আরও পড়ুন