EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

গাজায় প্রতি দেড় ঘণ্টায় হতাহত এক ফিলিস্তিনি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ এএম

গাজায় প্রতি দেড় ঘণ্টায় হতাহত এক ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

অ অ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গত এক বছরে ইসরায়েলি হামলায় গড়ে প্রতি দেড় ঘণ্টায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। আন্তর্জাতিক মানবিক সংস্থা ইসলামিক রিলিফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসলামিক রিলিফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। এসব হতাহতের হিসাব অনুযায়ী, গড়ে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৩২০ জন শিশু রয়েছে। অর্থাৎ, গত এক বছরে গড়ে প্রায় প্রতিদিন একজন করে শিশু নিহত হয়েছে।

গাজায় কার্যকর যুদ্ধবিরতির অভাব নিয়েও উদ্বেগ জানিয়েছে ইসলামিক রিলিফ। সংস্থাটির এক কর্মীর ভাষ্য, বাস্তুচ্যুত মানুষের শিবির ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেও হামলার ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।

ওই কর্মী বলেন, ‘আমরা ঘর থেকে বের হতেও ভয় পাই। মাথার ওপর ড্রোনের শব্দও আতঙ্ক তৈরি করে। এমনকি নিজেদের ঘরও নিরাপদ মনে হয় না। সব সময় মনে হয়, পরের শিকার হয়তো আমরাই হতে পারি। হত্যাকাণ্ড থামছে না, স্বাভাবিক জীবনযাপন করাও সম্ভব হচ্ছে না।’

ইসলামিক রিলিফের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে উপত্যকাটিতে মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন