বিক্ষোভ থেকে আবারও আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
যন্তরমন্তরে বিক্ষোভ করতে গেলে তাদেরসহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের আটক করে দিল্লি পুলিশ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম
ছবি: সংগৃহীত
বুধবার (৭ অক্টোবর) যন্তরমন্তরে বিক্ষোভ করতে গেলে তাদেরসহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের আটক করে দিল্লি পুলিশ।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) একই দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ায় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ হেফাজতে নিয়েছিল।
বুধবার দিল্লির একটি রেস্তোরাঁয় কৌশল নির্ধারণী মধ্যাহ্নভোজ শেষে সংসদ সদস্যরা যন্তরমন্তরের দিকে রওনা হলে পুলিশ তাদের পথ আটকে দেয়। শুরুতে রাহুল গান্ধীসহ শীর্ষ নেতাদের একটি বাসে তুলে বসানো হয়।
পরে অন্যান্য বিক্ষোভকারীকে আটক করতে গেলে ইন্ডিয়া জোটের নেতারা বাস থেকে নেমে রাস্তায় বসে পড়েন। পুলিশ বারবার সরে যাওয়ার অনুরোধ করলেও রাহুল ও প্রিয়াঙ্কা সেখানে অবস্থান অব্যাহত রাখেন।
একপর্যায়ে প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় শুয়ে পড়ে বলেন, ‘সংসদ সদস্যদের সঙ্গে কি এভাবে আচরণ করা হয়? এটি নজিরবিহীন। আমরা এখান থেকে এক চুলও সরব না।’
পরে পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কাকে টেনেহিঁচড়ে বাসে তুলে নেয়। ঘটনাস্থলে থাকা অন্য আন্দোলনকারীদেরও আটক করে অপেক্ষমাণ পুলিশ বাসে তোলা হয়।
কংগ্রেসের দাবি, পুলিশি বাধা এড়াতে তাদের কর্মী-সমর্থকেরা একটি পুলিশ বাসের চাকা পাংচার করে দেন।
