EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদি আকাশসীমা বিমান চলাচলের জন্য নিরাপদ নয়, সতর্ক করল হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০২ এএম

সৌদি আকাশসীমা বিমান চলাচলের জন্য নিরাপদ নয়, সতর্ক করল হুথিরা

ছবি: সংগৃহীত

অ অ

বেসামরিক বিমান চলাচলের জন্য সৌদি আরবের আকাশসীমা নিরাপদ নয় বলে সতর্ক করেছে ইয়েমেনের হুথিরা। যেকোনো মুহূর্তে সেখানে হামলা হতে পারে বলে সোমবার হুঁশিয়ারি দিয়েছে তারা।

ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে জোট বেঁধে হুথিদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরুর পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা দিল তারা।

অভিযানের দ্বিতীয় দিনে বাব আল-মান্দেব প্রণালির পাশাপাশি ধু বাব বিমানবন্দরেরও নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইয়েমেনের সেনারা। জানা গেছে, বর্তমানে তারা রাজধানী সানা দখলের জন্য অগ্রসর হচ্ছে।

অন্যদিকে, সৌদি সেনাদের পাঠানো একটি দূরপাল্লার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথিরা। একই সঙ্গে সৌদি আরবে পাল্টা হামলার পরিকল্পনা করছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।

আরও পড়ুন