EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ

একসময় পর্যটন ও মুক্তবাণিজ্যের জন্য পরিচিত দ্বীপটি বর্তমানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ এএম

ইরানের কেশম দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ

ছবি: রয়টার্স

অ অ

পারস্য উপসাগরে ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (৪ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, দ্বীপের একটি পানি ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে একটি প্রজেক্টাইল বা গোলার বিস্ফোরণ ঘটেছে।

আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের কারণে দ্বীপে কোনো প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলোও ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।


হরমুজ প্রণালির মুখে অবস্থিত কেশম দ্বীপ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। একসময় পর্যটন ও মুক্তবাণিজ্যের জন্য পরিচিত দ্বীপটি বর্তমানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটি।

কৌশলগত অবস্থান, ভূগর্ভস্থ সামরিক স্থাপনা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথের কাছে অবস্থানের কারণে কেশম দ্বীপকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয়।

আরও পড়ুন