EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, একইদিন দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম

ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, একইদিন দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ

ছবি: ইলন মাস্ক ও শিভন জিলিস। সংগৃহীত

অ অ

একদিকে আর্থিক সাফল্য, অন্যদিকে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ। একই দিনে দুই বিপরীত ঘটনার মুখোমুখি হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা-স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। শুক্রবার (২ অক্টোবর)  ফোর্বসের এর রিয়েলটাইম বিলিয়নিয়ার্স তালিকায় দেখা যায়, মাত্র ২৪ ঘণ্টায় মাস্কের সম্পদ ৬১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে আবারও ১ ট্রিলিয়নের কাছাকাছি পৌঁছেছে। এদিকে একই দিনে তাঁর দীর্ঘদিনের সঙ্গী শিভন জিলিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ পোস্ট দিয়ে মাস্কের সাথে তাঁর আকস্মিক বিচ্ছেদ নিয়ে পোস্ট করেছে।

তালিকা অনুযায়ী মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন বা ৯৭ হাজার ৯৭০ কোটি ডলারে। শুক্রবার প্রকাশিত এ তথ্যে মাস্কের সম্পদ বৃদ্ধির পেছনে তার মহাকাশ ও স্পেসএক্স ও টেসলার শেয়ারের মূল্যবৃদ্ধিকে প্রধান ভূমিকা হিসেবে দেখানো হয়েছে। 

অন্যদিকে বিচ্ছেদের বিষয়ে শিভন জিলিস বলেছেন, তাঁদের সম্পর্কটা আগাম কোনো সতর্কতা ছাড়াই সপ্তাহখানেকের মধ্যে ভালোবাসা থেকে বিচ্ছেদে গড়িয়েছে। তবে বিচ্ছেদের পরেও তিনি ও মাস্ক ভালো বন্ধু থাকবেন বলে প্রত্যাশা জানান তিনি। এছাড়া দুজন মিলে বাচ্চাদের সহ-অভিভাবকত্বও করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শিভন জিলিস লিখেছেন, ‘অনেক কিছু হারানোর কষ্ট আছে ঠিকই। তবে সৌভাগ্যবশত আমরা ভালোবাসাময় জীবনে চারটি সুন্দর ছোট্ট সন্তানকে এ পৃথিবীতে এনেছি।’

সাম্প্রতিক সময়ে ইলন মাস্ক রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন আয়োজনে মাস্কের সঙ্গে শিভন জিলিসকেও দেখা গেছে।

শেষ গত মে মাসে ইলন মাস্কের বিরুদ্ধে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতাদের করা মামলার শুনানিতে সাক্ষ্য দেন এই নারী। তখন মামলাটি ঘিরে ব্যাপক আলোচনা হয়। ব্যক্তিজীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন ইলন মাস্ক। বিভিন্ন নারীর গর্ভে তাঁর অন্তত এক ডজন সন্তানের কথা জানা যায়। সন্তানের অভিভাবকত্ব নিয়েও একাধিকবার আইনি লড়াইয়ে জড়িয়েছেন শিভন।

শিভন জিলিস মাস্কের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে নির্বাহী ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মসূত্রেই তাদের দুজনের পরিচয় গড়ে উঠেছিল। পরিচয় থেকে প্রণয়; এরপর দীর্ঘদিন একসাথে বসবাস করতেন মাস্ক ও শিভন। তাঁদের ঘরে চার সন্তান রয়েছে।

আরও পড়ুন