EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ট্রাম্পের প্রত্যাখ্যান, জবাবে যা বলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ট্রাম্পের প্রত্যাখ্যান, জবাবে যা বলছে ইরান

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের সমাধান শুধু আলোচনার মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। হরমুজ প্রণালি আবার খুলতে ইরানের পাঠানো প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার নিউইয়র্কে সাংবাদিকদের আরাঘচি বলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তিনি জানান, এসব শর্ত জুন মাসে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকেই উল্লেখ আছে।

তবে শনিবার ট্রাম্প বলেন, তেহরান দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে চাইছে, কারণ তারা ‘খুব বাজেভাবে হারছে’।

এরপর টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মধ্যস্থতাকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় থাকবে তেহরান।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ পরিবহন করা হয়। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত বন্ধ রয়েছে, যার প্রভাবে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।

আরও পড়ুন