EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হামলা হলে নতুন সামরিক প্রযুক্তিতে হামলার জবাব দেবে ইরান

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম

হামলা হলে নতুন সামরিক প্রযুক্তিতে হামলার জবাব দেবে ইরান

ইরানে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচি। ছবি: সংগৃহীত

অ অ

ইরানে কোনো হামলা হলে নতুন সামরিক প্রযুক্তি ব্যবহার করে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচি।

রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে শেকারচি বলেন, অসম যুদ্ধকৌশলের ওপর বেশি গুরুত্ব দেওয়া এবং দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় বেড়েছে।

তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। সম্ভাব্য যেকোনো হামলার জবাব দিতে দেশটি আগের সংঘাতগুলোর তুলনায় আরও ভালোভাবে প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি।

শেকারচি বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী খুব ভালো অবস্থানে রয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। এবার শত্রুর জন্য কিছু চমকও রয়েছে। সম্ভাব্য যেকোনো হামলার জবাব আমরা নতুন সামরিক প্রযুক্তি দিয়ে দেব।’ 

তিনি আরও বলেন, ইরানের অসম যুদ্ধকৌশলের মূল লক্ষ্য হলো ব্যয়বহুল ও ভারী অস্ত্রের মোকাবিলায় তুলনামূলক কম খরচের, কার্যকর ও বাস্তবসম্মত প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা।

এর আগে ইরানের সামরিক কর্মকর্তারাও সম্ভাব্য নতুন হামলার ক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। চলতি মাসে দেশটির সামরিক কমান্ড দাবি করে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে এবং এমন হামলা হলে ইরান পাল্টা জবাব দেবে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্থানীয়ভাবে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর কথা জানিয়েছে। তবে এসব সামরিক সক্ষমতা সম্পর্কে ইরানের দাবির অনেক তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন।

আরও পড়ুন