EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ঘর ছেড়ে পথে পথে মানুষ, ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ এএম

ঘর ছেড়ে পথে পথে মানুষ, ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট

ছবি: সংগৃহীত

অ অ

ইয়েমেনে কয়েক সপ্তাহের মধ্যে ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেক পরিবার শুধু পরনের কাপড় নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে। এরই মধ্যে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বলে সতর্ক করেছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এনআরসির মানবিক সহায়তাকর্মী অ্যালিসন বটমলি বলেন, পরিস্থিতির অবনতি শুরু হওয়ার পর বহু মানুষ কোনো সম্পদ সঙ্গে না নিয়েই ঘর ছেড়ে পালিয়েছেন। অনেক পরিবার গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত হেঁটে যাচ্ছে।

বাস্তুহারা মানুষের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় জরুরি সহায়তার ওপরও চাপ তৈরি হয়েছে বলে জানান বটমলি। তার ভাষ্য, অনেক পরিবারকে খোলা আকাশের নিচে কিংবা গাছের তলায় রাত কাটাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বাস্তুচ্যুত মানুষদের সহায়তার চেষ্টা করছেন। তবে বিপুলসংখ্যক মানুষের জন্য তাৎক্ষণিকভাবে আশ্রয়, নিরাপদ পানি ও খাবারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন এনআরসির এই কর্মী।

তিনি বলেন, বাস্তুচ্যুত মানুষের প্রয়োজন মেটাতে জরুরি মানবিক সহায়তা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে নিরাপদ আশ্রয় ও মৌলিক খাদ্য-পানির ব্যবস্থা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন