EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী

ছবি: সংগৃহীত

অ অ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত বুধবারের এই সংখ্যা চলতি বছরে এক দিনে দেশটিতে ছোট নৌকায় আসা মানুষের সর্বোচ্চ।

২৩ সেপ্টেম্বর ১০টি ছোট নৌকায় করে এসব অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে পৌঁছান। যুক্তরাজ্য সরকারের প্রকাশিত দৈনিক তথ্য অনুযায়ী এ সংখ্যা ২০২৬ সালের সর্বোচ্চ। একই সঙ্গে ২০ ডিসেম্বর ২০২৫-এ ৮০৩ জন পৌঁছানোর পর এটি একদিনে সর্বোচ্চ আগমনের ঘটনাও।

এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর যথাক্রমে ১৫০ ও ১৫৪ জন তিনটি করে ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছান। তার আগের টানা পাঁচ দিন কোনো ছোট নৌকা চ্যানেল পাড়ি দেওয়ার তথ্য পাওয়া যায়নি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ছোট নৌকায় করে ১৮ হাজার ৫৬৫ জন যুক্তরাজ্যে পৌঁছেছেন। একই সময় ২০২৫ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম। ২০২৫ সালের একই সময়ে ৩২ হাজার ১৮৮ জনের আগমন হয়েছিল।


এর আগে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৩০৫ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন।

যুক্তরাজ্য সরকার বলছে, ছোট নৌকায় অভিবাসীদের আগমন কমাতে এ বছর অগ্রগতি হয়েছে। তবে এ ধরনের চ্যানেল পারাপার বন্ধে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলেও জানিয়েছে সরকার।

ইংলিশ চ্যানেল বিশ্বের ব্যস্ততম ও ঝুঁকিপূর্ণ নৌপথগুলোর একটি। আবহাওয়া ও সমুদ্রের পরিস্থিতি অনুকূলে থাকলে ছোট নৌকায় পারাপারের প্রবণতা সাধারণত বেড়ে যায়।

আরও পড়ুন