EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হুতিদের ৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম

হুতিদের ৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবের তায়েফ ও লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুকে লক্ষ্য করে হুতিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত ও ধ্বংস করেছে।

আল-মালিকি বলেন, তায়েফ ও ইয়ানবুকে লক্ষ্য করে হুতিদের হামলার চেষ্টা ছিল এটি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় হামলার ওই প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে।

তিনি আরও বলেন, সংঘাত উসকে দেওয়া বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কোথায় পড়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: আনাদোলু

আরও পড়ুন