আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বললেন ট্রাম্প, সদস্য দেশগুলোকে পদত্যাগের আহ্বান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
ছবি: সংগৃহীত
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ আখ্যা দিয়ে সদস্য দেশগুলোকে আদালতটি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, কোনো মার্কিন সেনাসদস্য বা নাগরিকের ওপর আইসিসির এখতিয়ার নেই।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ট্রাম্পের এই বক্তব্য এলো।
ভাষণে আইসিসির পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার পরিষদ ও ইউনেস্কোর কিছু নীতিরও সমালোচনা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার বিষয়ে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।
আরও পড়ুন
